1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা 

পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’- প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।সভায় বক্তারা বলেন, সঠিক, সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অপ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্যের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবিক্ষণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓