1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

পবিপ্রবি ইসলামি ছাত্রআন্দোলনের নবীনবরণ ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

মুক্তির মূলমন্ত্র ও ইসলামি শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ইসলামি ছাত্রআন্দোলন বাংলাদেশ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শাখার নবীনবরণ, ইফতার মাহফিল ও কমিটি ঘোষণা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২২ মার্চ) বিকেল ৫টা ৩০ মিনিটে দুমকির আইবিএ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ পবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ তুহিন শিকদারের সভাপতিত্ত্বে সদ্য মনোনীত সভাপতি ও সাবেক সহ সভাপতি আজিজুল হকের সঞ্চালণায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ও ইসলামি ছাত্রআন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল করীম আকরাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো: মুনতাছির আহমাদ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম।অনুষ্ঠানে নবীনদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং অতিথিরা নবীনদের উদ্দেশ্য পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন, নৈতিকতার অবক্ষয় এবং চারিত্রিক পদস্খলনের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতা তৈরি করেন।প্রধান অতিথি মাওলানা নূরুল করীম আকরাম নতুন কমিটির সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারির নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।নতুন কমিটিতে সভাপতি মনোনীত হোন সদ্য বিদায়ী কমিটির সহ সভাপতি আজিজুল হক,সহ সভাপতি মনোনীত হোন সদ্য বিদায়ী কমিটির সেক্রেটারি মো: জাহিদ হাসান এবং সেক্রেটারি মনোনীত মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশের পবিপ্রবি শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓