1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

নাজিরপুরে গরুর মাংস খেয়ে তাবলীগের ১৬ মুসল্লী অসুস্থ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে গরুর মাংস খেয়ে একই মসজিদের ১৬ মুসল্লি অসুস্হ হয়ে পড়েছেন।এদের মধ্যে গুরুতর অসুস্হ ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার ভাইজোড়া মসজিদে।অসুস্হদের সোমবার (২৫ মার্চ) সকালে ও এর আগে রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অসুস্হরা সকলেই নোয়াখালী জেলার বসুরহাট ও শ্যানবাগ উপজেলা থেকে আসা তাবলীগ দলের সদস্য বলে তারা জানিয়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন- আব্দুর রব (৭৫), আবুল খায়ের (৬০), আজাহার আলী (৬২), আলী আকবর(১৮), হাসান (১৯), শাহাদাৎ (১৭), আব্দুর রহমান (৮০) ওই তাবলীগ দলে থাকা মামুন অর রশিদ জানান, তারা গত শনিবার উপজেলার মাটিভাঙ্গা বাজার থেকে গরুর মাংস কিনে এনেছেন।ওই মাংস রবিবার ভোর রাতে পাক করে খান।এতে করে ওই দিন দুপুর থেকে পালাক্রমে তারা অসুস্থ হয়ে পড়েন।অসুস্থরা প্রথমে পাতলা পায়খানা ও বমি সহ পরে জ্বরে আক্রান্ত হন।এভাবে তিনি ছাড়া অন্য সকলেই কম বেশী আক্রান্ত হয়েছেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উজ্জল মন্ডল জানান,তাদের খাবারের বিষ ক্রিয়া থেকে এমন ঘটনা ঘটতে পারে।তবে অসুস্হদের সকলেই ঝুঁকি মুক্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓