1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মুন্সীগঞ্জে ৩ টি পাইপগান ও ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখর এলাকা থেকে ৩টি পাইপগান, ২০টি রাবার কার্তুজ ও ৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ আব্দুল জব্বার বাবু ও মোঃ রাশেল শিকদার।বাবু সদর উপজেলার বৈখর গ্রামের মৃত অফিজ উদ্দিন এর ছেলে অপর মোঃ রাশেল শিকদার সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের আমির আলী শিকদার এর ছেলে।বৃহস্পতিবার(২৮ মার্চ)মধ্য রাতের দিকে র‌্যাব ১০ অভিযান চালিয়ে বাবুর নিজ বাড়ি এলাকা হতে তাদের গ্রেফতার করে।র‌্যাব জানায় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।এ ব্যাপারে র‌্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া)এম.জে.সোহেল বলেন,দুই ব্যাক্তিকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন,গ্রেফতারকৃত দুই আসামীকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।মামলা শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓