1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

কাউখালীতে স্কুল পর্যায়ের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনালে নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়।বুধবার (২৭ মার্চ) সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পার সাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান প্রমুখ।খেলায় ম্যান অব দ্যা সিরিজ হন মো. রেদোয়ান, ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান জয় দাস।এর আগে গত ৭মার্চ থেকে শুরু হয় টুর্নামেন্ট। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অংশ নেয় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেট দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓