1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি নাগরিক গুরুতর আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়ায় উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাস ও প্রাইভেটকার সংঘর্ষে পাকিস্তানি নাগরিক আসিফ খাঁন (৪৫) নামে এক প্রাইভেট কারের আরোহী গুরুতর আহত হয়েছে।বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী সড়কে আনন্দ মেলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির।তিনি জানান, বুধবার দুপুরে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪২-৫৩৬১) বাউশিয়া এলাকা অতিক্রম করার সময় ব্রেক ফেল করে।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একই মুখী একটি অজ্ঞাত গাড়ীর পিছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এতে প্রাইভেটকারের চালক অক্ষত থাকলেও গুরুতর আহত হন প্রাইভেটকারে আরোহী পাকিস্তানি নাগরিক। পুলিশ ঘটনার স্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাকিস্তানি নাগরিকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓