1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

পায়ে হেঁটে পদ্মাসেতুর সৌন্দর্য উপভোগ করলেন ভুটানের রাজা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ পায়ে হেঁটে পদ্মাসেতুর সৌন্দর্য উপভোগ করলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।বুধবার (২৭ মার্চ)পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রজব আলী গণমাধ্যমকে জানান,ভুটানের রাজার গাড়িবহর আজ সকাল ৯টা ১০ মিনিটে মুন্সীগঞ্জে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করে।মাঝে সেতুতে নেমে কিছু সময় কাটিয়ে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান ৯ টা ৩০ মিনিটে।এরপর ফিরতি যাত্রায় মাত্র ৫ মিনিটে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু পেরিয়ে আবার মাওয়ায় ফেরে গাড়িবহর।নির্বাহী প্রকৌশলী জানান,ভুটানের রাজা মাওয়ায় সেতুর সার্ভিস এরিয়া-২ পৌঁছালে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তাদের অভ্যর্থনা জানান।সেখানে সেতু সম্পর্কে ব্রিফ করেন প্রকল্প পরিরচালক শফিকুল ইসলাম।জাজিরার পথে রওনা হওয়ার পর সেতুর মাঝামাঝি ১৮ নম্বর পিয়ারের কাছে গাড়ি থামিয়ে নেমে পরেন রাজা।১০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন এবং বসন্তের রোদের মধ্যে পায়ে হেঁটে পদ্মার রূপ উপভোগ করেন।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এ সময় ভুটানের রাজার সঙ্গে ছিলেন।পদ্মা সেতুতে রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ঢাকা পৌঁছান ভুটানের রাজা।ওই দিন বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓