1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

দাউদকান্দি ছাত্রদল কর্মী মো. জোবায়ের তালুকদারের গ্রামের বাড়িতে অজ্ঞাতনামা হামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দাউদকান্দি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের কর্মী মো. জোবায়ের তালুকদারের গ্রামের বাড়িতে তার বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গত ৩১ ই মার্চ,২০২৪ তারিখে অজ্ঞাত পরিচয়ের কতিপয় অস্ত্রধারী যুবক হামলা করে প্রতিষ্ঠানের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর করে।এসময় তার পিতা মো:বোরহান উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে হত্যাচেষ্টাই ছিল এই হামলার মূল লক্ষ্য।এই ব্যাপারে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এই হামলার ব্যাপারে উক্ত ছাত্রদল কর্মীর পিতাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,”আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমার অনুপস্থিতিতে কতিপয় যুবক হামলা করে এবং আর্থিক ক্ষতি করে।আমার খামারের ২০ বস্তা ফিট প্রায় ২০০ মুরগী নিয়ে যায় এতে আমার প্রায় ৫০০০ হাজার টাকা ক্ষতি হয়।আমার বড় ছেলে মো: জোবায়ের তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।বর্তমানে সে দেশের বাহিরে যুক্তরাজ্যে অবস্থান করছে।আমার ধারণা বিরোধীপক্ষ তাকে বার্তা দেয়ার জন্যই এই হামলার ঘটনা ঘটিয়েছে।আমি এর যথোপযুক্ত বিচার এবং হামলাকারীদের শাস্তির জোর দাবি জানাচ্ছি।উল্লেখ্য যে, মো: জোবায়ের তালুকদার বাংলাদেশে থাকাকালীন সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।তিনি বাংলাদেশ ছাত্রদল কুমিল্লা উত্তর শাখার একজন সদস্য।২০২২ সালে তিনি দেশত্যাগ করে এখন যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।তিনি দেশে থাকাকালীন একাধিকবার হামলার শিকার হয়েছিলেন।সরকারের বিরুদ্ধে লেখালেখির কারনে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।এদিকে ছাত্রদলের কর্মী মোঃ জোবায়ের তালুকদার এর বাড়িতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃআক্তারুজ্জামান সরকার এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম.এক বিবৃতিতে তারা মোঃ জোবায়ের তালুকদারের বাড়িতে হামলাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার ও শাস্তির জোর দাবি জানান.দাউদকান্দি থানার অফিসার ইন চার্জ মোজাম্মেল হক জানান কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓