1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা

কাউখালীতে বিষপানে কৃষকের আত্নহত্যা

  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলার পশ্চিম আমরাজুড়ি গ্রামে বিষপানে রফিক বেপারী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।রফিক ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।শুক্রবার (৪ এপ্রিল) রাতে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনার পথে তার মৃত্যু হয়।মৃত রফিক পেশায় একজন কৃষক ছিলেন।তার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রফিক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ বিষপান করে ছটফট করতে থাকেন।বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ খবর পেয়ে কাউখালী থানা পুলিশ হাসপাতালে এসে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে পিরোজপুর মর্গে পাঠায়।তবে কী কারণে তিনি বিষপান করেছেন তা জানেন না বলে দাবি মৃত রফিক বেপারীর পরিবারের সদস্যদের।কাউখালী হাসপাতালে চিকিৎসক মো. নজরুল ইসলাম জানান, রফিক বেপরীকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে।কাউখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. হুমাউন কবীর জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓