1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

কাউখালীতে বৃষ্টির জন্য নিলতী হাফিজিয়া মাদ্রাসায় ইসতিসকার নামাজ আদায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরের কাউখালীর শত শত মুসল্লিরা কাঁদলেন তাদের দু’হাত তুলে।আর এর আগে অনুষ্ঠিত হয় ইসতিসকার নামাজ।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে নিলতি হাফিজিয়া নূরানী মাদ্রাসার আয়োজনে ওই মাদ্রাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।জানা গেছে, প্রচন্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।গত কয়েক দিন ধরে তাপদাহে দেশের বিভিন্ন স্হানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বৃষ্টি না হওয়ায় সারাদেশের ন্যায় কাউখালী উপজেলার বিভিন্ন স্হানের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।নেমে গেছে পানির স্তর। সাধারন মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।তাই বৃষ্টির আশায় এ সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লীরা।স্হানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে প্রচন্ড দাবদাহে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।তেমনি ব্যাপক ক্ষতি হচ্ছে মৌসুমী ফসলের।তাই এসব থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় রাসুলুল্লাহ (সঃ) এর পথ অনুসরণ করে স্হানীয় মুসুল্লিরা এ নামাজ আদায় করেন।নিলতী হাফিজিয়া নূরানী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ইসতিসকার নামাজ ও  দোয়া মোনাজাত পরিচালনা করেন নিলতী হাফিজিয়া নূরানী মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ নজরুল ইসলাম।নামাজে শত শত মুসুল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দাবদাহ থেকে রক্ষা পেতে এবং দ্রুত বৃষ্টিপাতের জন্য কান্নায় ভেঙ্গে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓