1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে স্থান পেলেন কাউখালীর ১০ ছাত্রনেতা

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।যেখানে সভাপতি- সাধারণ সম্পাদক ২ জন, সহ-সভাপতি হয়েছেন ৭১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সম্পাদক ৩৮ জন, সহ-সম্পাদক ৯ জন ও ৯ জন সদস্য রাখা হয়েছে।এর মধ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার দশ ছাত্রনেতা স্থান পেয়েছেন।শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ রবিবার (২৮ এপ্রিল) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ওই কমিটিতে পিরোজপুরের কাউখালী উপজেলার স্হান পাওয়া দশ মেধাবী ছাত্রনেতারা হলেন, সাধারণ সম্পাদক পদে সজল কুন্ডু, সহ সভাপতি পদে রাজিব সাহা, ফজলে রাব্বি, নাজমুল হাসান প্রিন্স, কোরবান শেখ, ইমরান হোসেন পাভেল, উপ কর্মসংস্হান বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম কলিন্স, উপ অর্থ বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি সিকদার, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জিন্নাত হোসেন ও উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ আলম।

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডু বলেন, আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্বরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে, যার নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠান, সাথে অপার কৃতজ্ঞতা জানাচ্ছি ১৮ কোটি বাঙ্গালির আশার বাতিঘড়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা আপার প্রতি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের প্রতি। আমি তৃনমুল থেকে উঠে আসা কর্মী। আমার ধারাবাহিক পদ-পদবীর মধ্য দিয়ে আমি আজ বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি।এজন্য আমি সবার কাছে দোয়া চাই।আমি যেন আমার অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি।আমি ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ কমিটিরপূর্ণাঙ্গ কমিটিতে আমার জন্মভূমি কাউখালী উপজেলার আরো নয় জন মেধাবী ছাত্রনেতা তাদের যোগ্যতায় স্হান পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓