1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

শেষ মূহুর্তে জমে উঠেছে কাউখালী উপজেলার নির্বাচনী প্রচার প্রচারণা

  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

শেষ মূহুর্তে জমে উঠেছে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা।প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণায় নামেন প্রার্থীরা।দিন ও রাতে সমানতালে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযাগ।পোস্টার টানানোর পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং।দ্বিতীয় ধাপে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১২ জন প্রার্থী।এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই প্রচার-প্রচারণায় চষে বেড়াচ্ছেন মাঠ ।তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।আর ভোটাররা বলছেন, বিপদ আপদে যাকে কাছে পাবেন এবং যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। ভোটাররা মনে করছেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু (ঘোড়া),

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন (কাপ পিরিচ)

ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল (আনসার) এর মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন (চশমা),

বিপুল বরন ঘোষ (তালা), পার্থ প্রতিম সমাদ্দারের ( টিউবওয়েল) মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে।

আর সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপির (হাঁস) বিজয় এক প্রকার নিশ্চিত বলে মনে করছেন ভোটাররা।

২১ মে’র দ্বিতীয় ধাপের এ নির্বাচনে কাউখালী উপজেলার ৬৩ হাজার ৪৬১ জন ভোটার ইভিএম পদ্ধতির মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য তাদের জন প্রতিনিধি নির্বাচিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓