1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

রাঙ্গাবালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

স্কুলের অফিস কক্ষে নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেণীর ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।শনিবার রাতে এ অভিযোগে তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি করেন।জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬ নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহ ওরফে জাকির সরদারকে বিরুদ্ধে নিজ স্কুলের শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান এবং একমাত্র আসামি করে এ মামলাটি হয়।মামলার পর থেকেই জাকির পলাতক রয়েছে।মামলার এজাহারে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকাল ১০ টায় স্কুলে যায় ওই ছাত্রী।কোন শিক্ষক না থাকার সুযোগে বেলা ১১ টায় শিশু শিক্ষার্থীকে অফিস কক্ষে (লাইব্রেরী) নিয়ে যায় প্রধান শিক্ষক জাকির।সেখানে নিয়ে প্রথমে ডান গালে চুমু দেয়।এসময় শিশুটি বাঁধা দিলে শিশুটির গায়ের জামার ভেতরে পোকা আছে, তা ফেলে দেওয়ার কথা বলে জামা খুলে ফেলে।জামা খুলে ফেলে ডান পাশের বুকে কামড় দেয়।একপর্যায় শিশুটির পরনে থাকা পাজামা খুলে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে।তখন শিশুটি ডাক-চিৎকার দিলে মুখ চেপে ধরে এ কথা কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় প্রধান শিক্ষক জাকির।এজাহারে আরও উল্লেখ করা হয়, এরআগেও প্রধান শিক্ষক জাকিরের বিরুদ্ধে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে।তিনি এলাকায় দু:চরিত্রের লোক হিসেবে পরিচিত।এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অপরাধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।তিনি পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓