1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

উজিরপুরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না (উজিরপুর) বরিশাল :

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) সকাল ১০ টায় হেল্প ডেক্স,রেলি ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে হেল্প ডেক্স এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।উদ্বোধন শেষে একটা রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সহকারি কমিশনার ভূমি এর কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা কাননগো মোঃ রুহুল আমিন, ইউনিয়ন ভূমি অফিসের তসিলদার সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।প্রধান অতিথি তিনি বলেন, ভূমি অফিসে সকল কর্মকর্তা কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, তিনি বলেন, ভূমি অফিসের কর্মকর্তারা যদি অমনোযোগী হয়ে অথবা বিশেষ সুবিধার মাধ্যমে একটা ভুল সিদ্ধান্ত দেন তাহলে তার মাসুল ভূমির সেবা গ্রহীতাকে বছরের পর বছর দিতে হবে।তাই তিনি ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। তিনি বলেন সরকার ভূমি সেবা কে স্মার্টনেস করার ফলে ঘরে বসেই জমির মিউটিশন রেকর্ড আবেদন ও ডি,সি,আর এর টাকা মোবাইলে জমাদানের মাধ্যমে ঘরে বসেই সেবা নেওয়া অসম্ভব এমনকি ভূমি উন্নয়ন কর, জমির পর্চা অথবা সার্টিফাই পর্চার কপি ঘরে বসে তুলতে পারবেন।কোন দালালের ফাঁদে পা না দিয়ে সরাসরি ভূমি অফিসে এসে সেবা নেওয়ার জন্য অনুরোধ করেন।তিনি আরো বলেন এখন জমির মিউটিশন করতে খরচ হবে মাত্র ১১ শ ৭০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓