1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

সন্তানের লাশ নিয়ে বাড়ী ফেরার পথে দূর্ঘটনায় মায়ের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

সন্তানের লাশ নিয়ে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা পুস্প বেগমেরও (৬৫) মৃত্যু হয়েছে।সংঘর্ষে মোটরসাইকেল চালক রুবেল সিকদার (৩২) মারা যায়।ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্হানে।পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।জানা যায়,পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গন্ডামারি গ্রামের আলম হাওলাদার (৪৫) দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মা পুস্প বেগম ছেলে আলম হাওলাদারের লাশ নিয়ে রবিবার সকালে গ্রামের বাড়ী নিশানবাড়িয়া যাওয়ার পথে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে লাশবাহী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে লাশবাহী এ্যাম্বুলেন্স খাদে পরে যায় এবং মোটর সাইকেল দুমড়ে-মুড়চে যায়। ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক রুবেল সিকদারের মৃত্যু হয়।খবর পেয়ে এলাকার লোকজন,পুলিশ ও দমকল বাহিনী খাদে পরা এ্যাম্বুলেন্স থেকে মৃত্যু ছেলে আলম হাওলাদার ও মা পুস্প বেগমের লাশ উদ্ধার করে।পরে তিনটি লাশকে পুলিশ থানায় নিয়ে আসে।নিহত মোটর সাইকেল চালক রুবেল সিকাদারের বাড়ী আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের আনসার সিকদারের ছেলে।নিহত পুস্প বেগমের ভাই রহিম তালুকদার বলেন, আমার ভাগ্নে আলম হাওলাদার লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।ভাগ্নের লাশ নিয়ে বাড়ী খিড়ছিল আমার বোন বোন পুস্প বেগম।পথেই মোটর সাইকেল ও লাশবাহী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংষর্ঘে আমার বোনের মৃত্যু হয়।তিনি বোনের লাশ ময়না তদন্ত ছাড়া তার কাছে হস্তান্তরের দাবী জানান।নিহত মোটর সাইকেল চালক রুবেল সিকদারের স্বজন নাশির উদ্দিন বলেন,আমতলী থেকে বাড়ী আসার পথে এ্যাম্বুলেন্স ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল নিহত হয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,নিহত দুইটি মরদেহসহ তিনটি মরদেহই থানায় নিয়ে আসাহয়েছে।আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓