1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

উজিরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুলাই) বিকাল ৩ টায় সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনিষ্টিটিউট মাঠে ফাইনাল খেলায় উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর গড়িয়া প্রাথমিক বিদ্যালয় এর খেলায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বিকাল ৪ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনালে উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বনাম মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর খেলায় মুন্ডপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোর্শেদা পারভীন,এসময় উপস্থিত ছিলেন ডব্লিউ বি ইউনিয়ন ইনিষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন বালী, কামাল হোসেন সবুজ,উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।পরে অতিথিরা বিজয়ীদের মাঝে গোল্ডকাপ ও মেডেল ও পুরস্কার প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓