1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরনে দোয়া ও আলোচনা

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে সাংবাদিক, শিক্ষার্থী ও জনতা নিহত ও আহতদের স্মরণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ আগষ্ট) বিকাল ৪ টার সময় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দোয়া ও আলোচনা সভায় মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাহরিক চৌধুরী মানিক এর পিতা মো: আনিস চৌধুরী, সাংবাদিক কাজী বিপ্লব হাসান, রুবেল, মমিন বিশ্বাস, সালমান হাসান, ফয়সাল আহমেদ, মাসুদ খান, সামছুল হুদা হিতু, রাজ মল্লিক, নাসিমা সুলতানা রিতা, কাদির খান, সাইফুল্লা ভুইয়া প্রমুখ। এছাড়াও মুন্সীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ শাহরিক চৌধুরী মানিক এর পিতা আনিস চৌধুরী বলেন, এ আন্দোলন সকল শহীদ হত্যার বিচার চাই। সকল শহীদ তালিকা তৈরি করে শহীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনায় ও আহতের সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনায় করেন জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মুমিন বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓