1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন

পুঠিয়ায় এমপিওভুক্ত ৩ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে। বিগত সরকারের আমলে তিন প্রতিষ্ঠানের প্রধানরা নিয়োগ বাণিজ্য, আর্থিক অসঙ্গতিসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে।বুধবার (৩১ আগস্ট) সকালে ৭ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ওই তিন প্রতিষ্ঠানের সভাপতি এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।কারণ দর্শানো নোটিশ পাওয়া প্রতিষ্ঠান প্রধানরা হলেন- পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন সিহাব, গাওপাড়া সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাসির উদ্দিন উইলিয়াম, শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাবিয়া সুলতানা।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নিয়োগ বাণিজ্য, আর্থিক অসংগতিসহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে অভিযোগ এনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এসব প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তাদের জবাব যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓