1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায় মঠবাড়িয়া বিএনপির আহবায়ক দুলালের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

৫ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় “মঠবাড়িয়ায় বিএনপি নেতা দুলালের বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপি। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ওই সংবাদের ব্যাখা দেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রুহুল আমিন দুলাল।লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ.লীগের সাথে আতাত করা বিএনপির অপর একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমার বিরুদ্ধে নামে-বেনামে দলীয় উচ্চ মহলে অভিযোগ করে আসছে। ৫ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদে যে সকল ডায়গনস্টিক সেন্টার দখলের কথা উল্লেখ করা হয়েছে, ওই সকল প্রতিষ্ঠানে স্বত্তাধিকারীদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে মনগড়া সংবাদ প্রকাশ করেছেন।এ ব্যাপারে সত্যতা যাচাইয়ের জন্য সেবা, যমুনা, শিকাদার ডায়গনস্টিক সেন্টারের স্বত্তাধিকারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমাদের কোন বক্তব্য গ্রহণ না করে মনগড়া সংবাদ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি আহবায়ক কে এম হুমায়ূন কবির, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সালাউদ্দিন ফারুক, জসিম উদ্দিন ফরাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম ও ১১ টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓