1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঠবাড়িয়া বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

পিরাজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলাল এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩ সহস্রাধীক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সাবু, সাইদুর রহমান দুলাল, রিপন মাতুবর, ইসমাইল হোসেন হাওলাদার, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, কামরুল ইসলাম মনির প্রমুখ।বক্তারা দলের ত্যাগী পরিক্ষিত সৈনিক, আন্দোলন সংগ্রাম বহু হামলা-মামলার শিকার ও বার-বার কারাবরণকারী নেতা রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষনার হুশিয়ারী দেন।

উল্লেখ্য- বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভাকট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সকল পদ থেকে বহিষ্কার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓