1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

গলাচিপায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

আল মামুন,গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা জাতীয়করণ করার এক দফা দাবিতে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে।গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল এর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়।সমাবেশে শিক্ষকরা বলেন, অবিলম্বে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাছি। যতদিন পর্যন্ত দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সমাবেশে বক্তব্য রাখেন, গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম মো. সাঈদ, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত, কালা রাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন,সুহরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজা মিয়া, গুয়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন সবুজ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান আসমা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓