1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে জাতীয় কন্যা দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন। উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাম্মৎ সাহনাজ বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার সমীর চন্দ্র হালদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোঃ মাহফুজুর রহমান মাসুম ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না সহ কন্যা শিশুদের মা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোরী বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন এক সময় নারীরা ছিল অবহেলিত, বর্তমানে নারীরা তাদের ন্যায্য অধিকার বুঝে পেতে শুরু করেছে। বর্তমানে নারীরা পুরুষের সমান সমান।তারা পুরুষের চেয়ে কোন অংশে পিছিয়ে নেই। প্রত্যেকটা পিতা মাতার কন্যা ও ছেলে শিশুকে সমান চোখে দেখা দরকার। এক সময় কন্যারাই পিতা মাতার দায়িত্ব নিয়ে থাকেন। তাই প্রত্যেক মা- বাবাকে কন্যা ও ছেলে শিশুকে সমান সুযোগসহ গুরুত্ব দিতে হবে।সবার শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সমাপ্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓