1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ফ্রেশ কোম্পানির পিকআপ ও মোটরসাইকেলে সংঘর্ষে দারুল কালাম সিফাত (২৬) ও একরাম হোসেন সোহেল(২৮) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার।নিহত সিফাত মরজাল এলাকার আখতারুজ্জামানের ছেলে ও একরাম সদর উপজেলার চিনিশপুর এলাকার ইকবাল ফকিরের ছেলে। ওসি সোহেল সারোয়ার বলেন, দুপুরে ফ্রেশ কোম্পানির একটি পিকআপ ভৈরব থেকে মরজাল বাসস্ট্যান্ড সড়ক হয়ে ঢাকা দিকে চাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি আসছিল। এতে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ ঘটে। ঘটস্থলে গাড়ির চাকা পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। এঘটনায় পিকআপ সহ চালককে আটক করা হয়েছে। দুইজনের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓