1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

মঠবাড়িয়ায় জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও খেলাধুলা আয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের খেঁজুরবাড়িয়া অবস্থিত ১৮১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ ও শিশুদের নিয়ে দিনভর বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন হাতেখড়ি ফাউন্ডেশনের শুভাকাঙ্খী এ.আর মামুন খান, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসাইন বাবু, সংগঠনের সভাপতি সজিব মিত্র, সাধারণ সম্পাদক সৌরভ বেপারী, আবিদ হাসান সোলায়মান, ইমরান হোসেন, জিয়া উল হক,আকিয়া সায়মা,নাজমুল, রাব্বি প্রমুখ।হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবেল মিয়া নাহিদ বলেন, জেলে পল্লীর সুবিধা বঞ্চিত শিশুদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে হাতেখড়ি ফাউন্ডেশন কাজ করে থাকে তার ধারাবাহিকতায় আমরা হাতেখড়ি ফাউন্ডেশন উপকূলে আনন্দ বিলাস নামে শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। যাতে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে একটি সুস্থ সংস্কৃতির ধারা বহল থাকে।হাতেখড়ি ফাউন্ডেশনের শুভাকাঙ্খী এ.আর মামুন খান তিনি বলেন এইরকম একটি আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত ভবিষ্যতে এরকম ভালো উদ্যোগে আমার সহযোগিতা অব্যহত থাকবে।উল্লেখ্য- স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ২০১৮ সাল থেকে দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদী তীরবর্তী জেলেদের সন্তানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓