1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

ডোপ টেস্টে উত্তীর্ণদের ভর্তি নিশ্চিত করল পবিপ্রবি 

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদর ডোপ টেস্টের উদ্বোধন করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।এ সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, অধ্যাপক মো. হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, চীফ মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমানসহ হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বছর থেকেই আমরা প্রথমবারের মতো ডোপ টেস্টের যাত্রা শুরু করলাম। এবার এই টেস্ট যাদের পজিটিভ আসবে তাদের পারিবারিক কাউন্সিলিং শেষে ভর্তির সুযাগ দেয়া হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণভাবে ডোপ টেস্টের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ভর্তি করানো হবে। যারা ডোপ টেস্টের পরীক্ষায় পজিটিভ হবেন তারা ভর্তির জন্য বিবেচিত হবেন না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓