1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

রাজাপুুরে ট্রলি ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৮

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

বরিশাল- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় ট্রলি ও যাত্রীবাহি মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দু’জন মাহেন্দ্রের যাত্রী ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী একটি যাত্রীবাহি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী ইট বালু টানা একটি ট্রলি রাজাপুর উপজেলার পিংড়ী এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রে থাকা দু’জন যাত্রী নিহত হয়। এসময় বরিশাল- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে ঘন্টা খানিক যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরহেদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রলি ও মাহেন্দ্র জব্দ রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓