1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

রাজাপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠিঃ

ঝালকাঠির রাজাপুরে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী।উপজেলার বিশ্বাসবাড়ি এলাকা থেকে শুক্তাগড় ইউনিয়নের জগন্নাথপুর ও গোপালপুর এলাকার কর্ণেল দেলোয়ার এর বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটিতে বিভিন্ন স্থানে খানাখন্দক ও গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে অনপযোগী হয়ে পরায় শনিবার (৯ নভেম্বর) স্থানীয়দের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সেগুলো মেরামত করা হয়। স্বেচ্ছাশ্রমে এ কাজের জন্য এলাকার বিভিন্ন বয়সী প্রায় ৪০ জন লোক অংশগ্রহন করেন। স্থানীয় লিটন, হাফেজ জামাল ও মাহমুদ জানান, এ অঞ্চলে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, এখান থেকে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দক ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বৃষ্টির দিনে রাস্তারটির অবস্থাা খুবই নাজুক হয়ে পরে। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। এলাকায় কেহ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার মতো কোন ব্যবস্থা নেই। রাস্তাটি বেহাল অবস্থা হওয়ায় কোন যানবাহন রাস্তাটিতে ডুকতে চায় না। তাই রাস্তাটি যেনো চলাচলের উপযোগী করে তোলা হয় সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓