1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জ আদালতে কোর্ট ফি ব্যতীত নগদ টাকার লেনদেন অবৈধ

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ আদালতে কোর্ট ফি ব্যতীত নগদ টাকার লেনদেন অবৈধ এমন লিখার উপর মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিটি তলায় ব্যানার দেখা গেছে। ব্যানারে লিখা হয়েছে আদালতের বিভিন্ন সেবার ফি শুধু কোর্ট ফি এর মাধ্যমে গ্রহণ করা হয়। এছাড়াও আরো লেখা হয়েছে আদালতের সেবা পেতে নগদ টাকার লেনদেন অবৈধ। অবৈধ লেনদেনসহ সেবা পেতে যেকোনো হয়রানির শিকার হলে ফোন করে অভিযোগ করুন। নেজারত শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান’র সহযোগিতায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এই উদ্যোগ নেন। আদালতের এমন লিখা দেখে অনেকে খুশি হয়েছেন। এছাড়াও আদালতে আসা বিচারপ্রার্থীরা অনেকেই বলছেন যদি এ কাজ সফল হয় তাহলে আদালতে আর কোন দুর্নীতি হবেনা। আদালতে ঘুরে দেখা গেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সমস্ত তলায় বিভিন্ন স্থানে ব্যানার লাগানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জে নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর তিনি আদালতকে দুর্নীতি মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। দুর্নীতিমুক্ত করতে যতটুকু সম্ভব তিনি চেষ্টা করবেন বলে জানা গেছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেজারত বিভাগের মো: আবু হানিফ বলেন, আমাদের নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যার আসার পর তিনি আদালত দুর্নীতি মুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি আদালতের বিভিন্ন স্থানে একটি করে ব্যানারের ব্যবস্থাও করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓