1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

ঝালকাঠি পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে ইজিবাইক লাইসেন্স নবায়ন বন্ধের অভিযোগে এনে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি:

ঝালকাঠি পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে ইজিবাইক লাইসেন্স নবায়ন বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন
ঝালকাঠি পৌরসভার বিশেষ নিয়োগপ্রাপ্ত প্রশাসকের বিরুদ্ধে বৈধভাবে ব্যাটারিচালিত ইজিবাইকের লাইসেন্স নবায়ন না করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জেলার ইজিবাইক লাইসেন্স মালিকেরা।রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে লাইসেন্স মালিকরা অভিযোগ করেন, অজ্ঞাত কারনে ঝালকাঠি পৌরসভায় ব্যাটারিচালিত ইজিবাইকের প্রায় ৬০০টি লাইসেন্স নবায়ন না করা হচ্ছেনা। গত একমাস ধরে তারা বহুবার পৌরসভায় গিয়ে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলেও কোন নীয়ম-নীতি ছাড়াই আমাদের লাইসেন্স নবায়ন না করে পৌর প্রশাসকের সিদ্দান্তে নতুন করে লাইসেন্স প্রদানের ফরম বিক্রির প্রক্রিয়া চালাচ্ছে। এতে বক্তব্য দেন ইজিবাইক লাইসেন্স মালিক মঞ্জুরুল ইসলাম, মো: শামিম শরিফ এবং নুরুল হক লস্কর।তারা বলেন, এক ব্যক্তির নামে একাধিক লাইসেন্স নবায়ন বন্ধ রাখার অজুহাতে তাদের পৌরসভার লাইসেন্স শাখা থেকে নবায়ন না করে ফিরিয়ে দেয়া হচ্ছে। তাদের এ ৬শ লাইসেন্স নবায়ন না হওয়ায় তাদের যান চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তারা আর্থিক ভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। লাইসেন্স মালিকরা পৌর প্রশাসকের এ সিদ্ধান্তকে স্বেচ্ছাচারি ও উদ্দেশ্যমূলক বলে আখ্যা দিয়ে দ্রুত নবায়ন প্রক্রিয়া চালুর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓