1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়ে ৮ ঘন্টা ব্যবধানে পৃথক দুর্ঘটনায় আহত ৬

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক পৃথকভাবে দুর্ঘটনায় অন্তত ৬ আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় ঢাকামুখী দুই বাসের সংঘর্ষে উভয় বাসের ৫ জন যাত্রী আহত হয়।আহতদের মধ্যে মো. সিয়াম (১৯) গুরুতর আহত হয়। সে জেলার বালীগাঁও এলাকার মো. আজগর আলীর পুত্র।অপরদিকে এদিন দুপুর দেড়টার দিকে উপজেলার পাটাভোগের কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের সাথে ধাক্কা লেগে পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৭ ৩৯৬১) উল্টে যায়। এ সময় চালক গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীনগর পুরাতন ফেরীঘাটে গাংচিল পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো জ-১১০৮১১) পিছন থেকে মধুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের যাত্রীবাহী বাস ধাক্কা দিলে উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। কামারখোলায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালক ভিতরে আটকা পরলে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়রা জানান,এক্সপ্রেসওয়েতে প্রায় সময়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। অসাবধানতা ও অতিগতি ও ওভারট্রেকিংয়ের ফলে সংঘর্ষ বাঁধছে। এছাড়া এই রুটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় সময়ই প্রাণহানির ঘটনা শোনা যাচ্ছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী জানান, আহত বাস যাত্রীদের মধ্যে একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে পিকআপ দুর্ঘটনা স্থলে পুলিশ যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓