1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

মঠবাড়িয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন, ইসমাইল সভাপতি, নাসির সম্পাদক

  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

দীর্ঘ ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে পিরোজপুর শহরের সিআই পাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন সংস্থা‘র অস্থায়ী জেলা কার্যালয়ে পিরোজপুর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পিরোজপুরের ৫ উপজেলার সাথে ১১ সদস্য বিশিষ্ট মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশীদ শাইন ও মহাসচিব মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এবং তাদের হাত দিয়ে মঠবাড়িয়া উপজেলার নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে অনুমোদন পত্র হস্তান্তর করা হয়। এতে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন হাওলাদারকে সভাপতি ও দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আঃ রহমান আল নোমান (দৈনিক আমাদের মাতৃভূমি), বেল্লাল হোসেন বাবু (দৈনিক খবরপত্র), সহ-সাধারন সম্পাদক মিজান উদ্দিন আকন (দৈনিক বাংলাদেশের আলো), কোষাধ্যক্ষ সালমান আহসান বাবু (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক রোজিনা আক্তার (দৈনিক সময়ের বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক বেল্লাল হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল), ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফোরকান হোসেন (দৈনিক রুদ্রবাংলা) এবং নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তাজউদ্দিন আহমেদ টুকু (দৈনিক বীপ্লবী বাংলাদেশ), আসাদুজ্জামান (দৈনিক সংবাদ সকাল)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓