1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

দৈনিক আমাদের কন্ঠ‘র নির্বাহী সম্পাদক-কে হুমকির প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন মঠবাড়িয়া উপজেলার সাংবাদিক বৃন্দ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মঠবাড়িয়া পৌরসভার চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ৬ টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এসময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)‘র উপ-বিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাকিল আহমেদ ও দৈনিক আমাদের কন্ঠের প্রতিনিধি মো. এজাজ চৌধুরী প্রমূখ।এসময় আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, সাংবাদিক মিজানুর রহমান হানিফ, মাসুম ফরাজি, মোস্তাফিজুর রহমান ফিরোজ, রুম্মান হাওলাদার, রেজাউল ইসলাম, মাসুদ রানা আফজাল হোসেন, তানভির আহমেদ বাদল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা এ ফ্যাসিস্ট অনুসারীদের দোসর প্রিন্সকে চাকুরীচ্যুত করে দ্রæত গ্রেফতারের দাবী জানান।উল্লেখ্য- গত ১২ ডিসেম্বর দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় “দূর্নীতিতে মোড়ানো ডেকসো‘র প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স” শিরোনামে সংবাদ প্রকাশ হলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)‘র উপ-বিভাগীয় প্রকৌশলী মাফরুল সাদিক প্রিন্স পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকি দেন।জনা গেছে, ১৯৯৬ সালে আ.লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায়ায় ও মদদে (ডেসকো) উপ-সহকারী প্রকৌশলী হিসাবে মারুফ সাদিক প্রিন্স যোগদান করেন। দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে “লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান গড়ে তোলেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভূক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন। এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না। তিনি বিভিন্ন ভাবে গ্রাহককে তাদের লিফ্ট, জেনারেটর, সোলার, সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে “লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন । গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন। তার রয়েছে ফলসিয়া গ্রামে থ্রিপ্লেক্স বাড়ি, যা “কিং প্যালেস” নামে পরিচিত। বসুন্ধরাতে রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মলিত বিশাল বিলাস বহুল ফ্লাট, এন বøকে স্ত্রীর নামে ৫কাঠা জায়গায় ১০ তলা বাড়ি , দামী গাড়িসহ নাম-বেনামে অঢেল সম্পদ। এসব অনিয়ম ও দুর্ণীতির সংবাদ প্রকাশিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓