1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

রাঙ্গাবালীতে জেলেদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

বিতর্কিত ট্রলিং বোট দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করায় মাছের পোনা ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পটুয়াখালীর রাঙ্গাবালীর সমুদ্রে মাছ শিকারী জেলেরা।
এরফলে সমুদ্রে মাছের ঘাটতি দেখা দেওয়ায় মাছ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফেরা জেলেরা এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে একটি মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের আগুনমুখা নদীর তীরে এ কর্মসূচি করা হয়। এতে স্থানীয় সমুদ্রগামী শতাধিক জেলে অংশ নেন।জেলেদের দাবি, সাগরে বিতর্কিত ট্রলিং বোট দিয়ে নিষিদ্ধ ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ ধরায় মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের ছোট পোনা।মৎস্য জীবিদের অভিযোগ, ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় মাছের উৎপাদন ও বংশবিস্তার ব্যাহত হচ্ছে। সমুদ্রে ঘাটতি দেখা দিচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের। যার কারণে সাধারণ জেলেদের জালে তেমন মাছ ধরা পড়ছে না। একারণেই ট্রলিং জেলেদের প্রতি ক্ষুব্ধ সাধারণ জেলেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓