1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বখাটে মোঃ রবি হাসান সিকদারকে (২৪) আটক করেছে পুলিশ। গ্রেপ্তার রবি হাসান সিকদার উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মাহবুর সিকদারের ছেলে।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে অটো রিকশা চালক বখাটে মোঃ রবি হাসান সিকদার কু-প্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর আড়াই টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে পূর্ব আমরাজুড়ির কেউন্দিয়া মোড়ে তার মায়ের দোকানে আসলে বখাটে রবি হাসান তাকে কু-প্রস্তাব দেয়। এসময় দোকানে ওই ছাত্রীর মা না থাকায় তাকে একা পেয়ে জোরপূর্বক দোকানের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন ছাত্রীর ডাকচিৎকারে পাশের দোকানদার ও স্হানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় রবি হাসান কৌশলে পালিয়ে যায়। পরে স্হানীয়রা বিষয়টি সাথে সাথে ফোনে ওই ছাত্রীর মাকে জানালে সে এসে মেয়ের কাছে ঘটনা শুনে বিকেলে রবি হাসান সিকদারের বিরুদ্ধে কাউখালী থানায় অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রবি হাসানকে আটক করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলা রুজু করে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓