1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

কাউখালীতে জেলেদের মাঝে গরু বিতরণের অনুষ্ঠান হলেও গরু বিতরণ করা হয়নি

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে জেলেদের বিকল্প কর্মসংস্থান লক্ষ্যে “দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ৩৫টি গরুর (বকনা) বাছুর বিতরণের অনুষ্ঠান হলেও ঠিকাদার ছোট বাছুর সরবরাহ করায় উপজেলা প্রশাসন তা জেলেদের মাঝে বিতরণ করেননি। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে গরু বিতরণের জন্য উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান জন্য যে (বকনা) বাছুর ঠিকাদার সরবরাহ করেছেন সেই বাছুর গুলি আকারে ছোট। তাই আমরা গরুগুলিকে আবার ঠিকাদারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, অসহায় জেলেদের মাঝে বিতরণের জন্য যে (বকনা) বাছুর গুলো আনা হয়েছে সেগুলো অনেক ছোট। আমার পছন্দ না হওয়ায় ঠিকাদারের কাছে বাছুর গুলো ফেরত পাঠিয়েছি এরচেয়ে একটু বড় বাছুর দেয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓