1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

কাউখালীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

মাদক, জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে থানা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বি এনপি যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মোঃ আলী হোসেন, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন,বিএনপির সদস্য শাহ ইমরান ফারুক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল প্রমুখ। সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা সভায় মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে যেকোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓