1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

কাউখালীতে নিষিদ্ধ পলিথিন রাখায় ১ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে।শুক্রবার (২৪ জানুয়ারি ) সকালে উপজেলা দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ অভিযানে পরিচালনা করেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারে পলিথিন বিরোধী অভিযানে সাইমুন ষ্টোর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় খোলা জায়গায় থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, নিষিদ্ধ পলিথিন রাখায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫৪ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় আরো ১২০ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে।নিষিদ্ধ পলিথিন বন্ধের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓