1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গজারিয়া নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে নৌশ্রমিকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলা নিখোঁজের তিন দিন পর মেঘনা নদীর গজারিয়া অংশ থেকে এক নৌশ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত নৌশ্রমিকের নাম স্বপন মিয়া (৩৩) সে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। সে এমভি ‘আল্লাহ ভরসা-৪’ নামে একটি বাল্কহেডে সুকানি হিসেবে কাজ করত।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বালুয়াকান্দি তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি বাল্কহেড নোঙর করা ছিল। স্বপন যে বাল্কহেডে কাজ করত সেটি নদীর তীর থেকে কিছুটা দূরে ছিল। অন্য একটি বাল্কহেডের ওপর দিয়ে সেখানে যেতে হতো।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্বপন অন্য একটি বাল্কহেড থেকে লাফ দিয়ে তার বাল্কহেড যাবার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না যাওয়ায় বিষয়টি নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। এদিকে রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তার লাশ ভেসে উঠলে সেটি উদ্ধার করে স্থানীয়রানিহতের সহকর্মী আকির হোসেন বলেন, একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফ দিয়ে যাওয়ার সময় পা পিছলে তিনি নদীতে পড়ে যায়। আমার ধারণা মাথায় প্রচণ্ডভাবে আঘাত পেয়ে তিনি তলিয়ে যান। যেখানে তিনি তলিয়ে গিয়েছিলেন আজ তার দেড়/দুইশ গজ দূরে তার লাশটি ভেসে ওঠে।ঘটনাস্থলে উপস্থিত নিহত নৌ শ্রমিকের মামাত ভাই ফরিদ হোসেন বলেন, খবর পাওয়া মাত্র আমরা এখানে ছুটে আসি। গত তিন দিন আমরা এখানেই অবস্থান করছিলাম। রবিবার দুপুর দেড়টার দিকে লাশ ভেসে উঠলে আমরা সেটি উদ্ধার করি এবং নৌপুলিশকে খবর দেই।বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓