1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

রাজাপুরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলাধীন হাজির হাট বাজার প্রাঙ্গনে বাদ মাগরিব “রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের” উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকাল ৩ টায় কোরআন তেলাওয়াত, হামদ, নাত সহ মনোগ্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জনকে পুরস্কৃত করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারী ইব্রাহীম খলিল, পতেঙ্গা চট্টগ্রাম।মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করেন মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আবু ইউসুফ রাজ্জাপুরী এবং হাফেজ আব্দুল কাইয়ুম। এন্তেজামিয়া কমিটির পক্ষে বক্তব্য রাখেন জনাব তোকাচ্চের আলী পনু মৃধা।প্রধান অতিথি তার আলোচনায় বলেন, কোরআন ও হাদিসের অনুসরণ ছাড়া পৃথিবীর কোথাও শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।জনাব রানা মৃধা,রিয়াজ মৃধা,রেজাউল করিম শাহিন, আজিজুল হাকিম,মো: জাকির হোসেন এবং আলমগীর হোসেনের তত্ত্বাবধানে সমাজকল্যাণ পরিষদ এবং মাহফিল বাস্তবায়ন কমিটির সকল পর্যায়ের নবীন প্রবীণ নেতৃবৃন্দের উপস্থিতি সহ ধারাবাহিক এই তাফসির মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, পেশাজীবী ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓