1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গজারিয়া সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক চালক নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় রডভর্তি ট্রাকের সঙ্গে একটি মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনায় মিনি ট্রাক চালক নিহত হয়েছে।নিহত মিনি ট্রাক চালকের নাম কামাল হাওলাদার (২৫)। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বাঁশবুনিয়া গ্রামের নূরে আলম হাওলাদারের ছেলে বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে চট্টগ্রামগামী লেনে রডভর্তি একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক রডভর্তি ট্রাকের পিছনে ধাক্কা দিলে দুটি গাড়িই উল্টে উল্টে যায়। এতে মিনি ট্রাকের চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নিচ থেকে নিহত মিনি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর জুলহাজ উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓