1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ

কাউখালী মহিলা ডিগ্রি কলেজে ছাত্রদলের কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রি কলেজ সৃষ্টির পর প্রথমবারের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকরীন আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফাহিমা আক্তার মহিমা।রোববার (১৬ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাদিয়া আক্তার মিম, সহসভাপতি মারিয়া আক্তার, সানজিদা খানম এবং অর্পনা হালদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিথি রানী হালদার এবং সিনথিয়া মিমু। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তনিমা রহমান মিথি।পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পী এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।এসময় বরিশাল জেলা, মহানগর ও পিরোজপুর জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রিয়াদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন এবং আরিফুল ইসলাম সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓