1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাঠালিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় শীর্ষক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ই ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ঝালকাঠি জেলার জেলা ম্যানেজার বাবু অক্ষয় সরকারের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলার সুযোগ্য ও জনবান্ধন উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম।সভাপতি মহোদয় গ্রাম আদালত সক্রিয়করণে ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে গ্রাম আদালতের আইনের ধারা ও বিধি সম্পর্কে অবগত করেন।সভায় কাঠালিয়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ইউপি প্রশাসনিক কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।আলোচ্য সূচী অনুযায়ী প্রকল্পের কাঠালিয়া উপজেলার উপজেলা সমন্বয়কারী এস, এম, ওমর ফারুক গ্রাম আদালতের নথি ব্যবস্থাপনা এবং অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।পরিশেষে সভার সভাপতি মহোদয় সকলকে গ্রাম আদালত সক্রিয়করণে যার যার দায়িত্ব ও কর্তব্য পালন করার নির্দেশনা সহ সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓