1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ

মঠবা‌ড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি, প্রতিবাদে ব‌্যবসায়ী‌দের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি :

পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়‌কে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। ঘন্টাব‌্যাপী এ মানববন্ধনে বিএন‌পি নেতা নিজামুল ক‌বির মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, জাকির খান, আবুল কালাম আজাদ, তুষার, রতন কর্মকার, খ‌লিলুর রহমান, ছ‌গির সা‌বেক ছাত্রদল নেতা রিপন মু‌ন্সি প্রমুখ। মানববন্ধ‌নে বক্তারা বলেন, প্রকৃত ব‌্যবসায়ী‌দের বাদ‌ দি‌য়ে আওয়ামী লীগ-জামায়াত মি‌লে রাতের আঁধারে ২৯ সদস‌্য বি‌শিষ্ট মঠবাড়িয়া বাজার বনিক সমিতির একটি কমিটি ঘোষণা করে। অ‌বিল‌ম্বে একতরফা ভাবে ঘোষণা দেয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে বলে বক্তরা দাবী জানান। এ বিষ‌য়ে জান‌তে নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির চেয়ারম‌্যান ও মঠবা‌ড়িয়া উপ‌জেলা‌ বিএন‌পির আহবায়ক শামীম মৃধা‌ এবং নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য শরীফ মোঃ আব্দুল জ‌লিলকে মোবাইল ফোনে একাধীকবার ফোন কর‌লেও রি‌সিভ ক‌রেননি। উল্লেখ্য, দীর্ঘ ২০ বছ‌র ধ‌রে নির্বাচ‌ন প্রক্রিয়ার মাধ‌্যমে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির ক‌মি‌নি গঠন না হওয়ায় এবং সম্রতি রা‌তের আঁধা‌রে নতুন ক‌মি‌টি করায় ব্যবসায়ীদের মা‌ঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অপর‌দি‌কে বাজার বণিক সমিতি কমিটি নিয়ে বিএনপির একাংশ ও জামাত নেতাকর্মী‌দের মা‌ঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓