1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

পিরোজপুর সদর ও নেছারাবাদে পৃথক দুটি অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকানঘর ভস্মীভূত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকানঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচ টার দিকে জেলার নেছারাবাদ উপজেলার মিয়ারহাটে এবং সোমবার রাত সোয়া এগারটার দিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদী, স্বর্ণ ও বইয়ের সহ ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই কেউ দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও, সময় মত সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। অন্যদিকে ভোর সাড়ে পাঁচ টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৪০টির অধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত উপ-পরিচালকের দায়িত্বে থাকা যুগল বিশ্বাস জানান, পিরোজপুর, কাউখালি, নেছারাবাদ, বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে নেছারাদের আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় তিনি বলেন, পিরোজপুর সদরের পাঁচ পাড়ায় অগ্নিককান্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে নেছারাবাদের অগ্নিকান্ডের খয়ক্ষতি নিরুপণ চলছে। নেছারাবাদের ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এ ভুক্তভোগীদের অভিযোগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓