1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ

তারেক রহমানের পক্ষ থেকে মঠবাড়িয়ায় গৃহহীন পরিবারকে ঘর প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত্তার খান (৬৮) নামে এক গৃহহীনকে বসত ঘর প্রদান করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বুধবার (৫ মার্চ) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ ঘর হস্তান্তর করেন।স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহবাবুর রহমান বলেন, গত ১০ বছর ধরে সাত্তার খান পরিবারটি দায়সাড়া খুটির ওপর পলিথিনের ছাপড়া দিয়ে বসবাস করে আসছিলেন। নতুন বসত ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে সাত্তার খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সকাল ১১ টায় মঠবাড়িয়া পৌর সভার সকল প্রকার টোল/ খাজনা মওকুপের জন্য সরকার নির্ধারিত টাকা মূল্যের দরপত্র জমা দেন এ আর মামুন খান খান। এসময় তিনি বলেন, আশা করছি জন সাধারণের সুবিধার কথা চিন্তা করে সকল রাজনৈতিক নেতা আমাকে সাপোর্ট দিবেন। তিনি আরও বলেন. তারেক রহমানের পক্ষ থেকে পৌর সভার খাজনা আমি ব্যক্তিগত ভাবে পরিশোধের উদ্যোগ নিয়েছি।এর আগে সকাল ১০ টায় মঠবাড়িয়া প্রবাসীদের হয়রানি বন্ধ এবং প্রবাসীদের পরিবারের সুরক্ষার দাবীতে কাতার প্যালেস সরকারি কলেজ রোড নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান। সম্প্রতি ২ জন প্রবাসির বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা তাহসিন জামান রুমেল, ওহেদুজ্জামান মিল্টন, আসাদুজ্জামান মনির, আবু হানিফ হাওলাদার, ইউপি সদস্য মাহাবুর রহমান সহ যুবদল ছাত্রদল এর বিভিন্ন পর্যায়ের অর্ধ শতধিক নেতা কর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓