1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক- সিএনজির সংঘর্ষে নিহত – ৩

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর ট্রাক- সিএনজি সংঘসে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।সোমবার (১০ শে মার্চ) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে শেরপুর গামী ট্রাক ও ফুলপুর গামী সিএনজির মুখমোখি সংঘসে ফুলপুর উপজেলার মাড়া দেওরা গ্রামের চৌরা বাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শেরপুর জেলার নকলা উপজেলার সাতুগাঁও গ্রামের সিএনজি গাড়ি চালক আশিক মিয়া (২০) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের হাসান হোসেন (১৮) ও নরসিংদী জেলার রায়পুরা থানার আবুল কাশেম (৫০)।আহতরা হলেন, ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের লাভলী খাতুন (৪৫) ও স্বপন মিয়া (১৭) ও অজ্ঞাত নামা ইসাহাক আলী (৪৫)।স্থানীয় সূত্র ও পুলিশ জানায় নরসিংদী জেলার রায়পুরা থানার আবুল কাশেম ,নকলা উপজেলার গৌড়দ্বার মেয়ের বাড়িতে ৪ দিন আগে বেড়াতে আসেন। সোমবার নরসিংদির উদ্দেশে সিএনজি যোগে রওনা হন। এ সময় সিএনজিতে অন্য যাত্রীও ওঠেন। সকাল ৯ টার দিকে ফুলপুর উপজেলার মাড়া দেওরা চৌরা বাড়ি নামক স্থানে শেরপুরগামী একটি ট্রাক – ময়মনসিংহ গামী সিএনজিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক মিয়া, যাত্রী আবুল কাশেম ও হাসান হোসেন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আহত লাভলী খাতুন, স্বপন মিয়া, ও ইসাহাক আলী কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি বলেন, ট্রাক চালক পলাতক রয়েছেন। উপজেলার খড়িয়া ঘাট থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓