1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে যুবকের বাধা, জয়বাংলা স্লোগান দিতে বলে উত্যক্ত

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।বুধবার (১২ মার্চ) বেলা ১২ টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় ওই যুবক শিক্ষার্থীদের জয়বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করে।পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, সকাল ১০ টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন করি। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসতে ছিলাম। এ সময় সাইদী ফাউন্ডেশনে সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই যুবক আমাদের জয়বাংলা স্লোগান দিতে বলে। আমরা তাকে ভিডিও করতে বাধা দিলে সে ভিডিও করা অবস্থায় তাকে আটকালে আমাদের কাছ থেকে জোড় করে পালিয়ে যেতে গেলে স্থানীয়দের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামন বসে আটক করে পুলিশের হাতে তুলে দেই।এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একটি যুবক কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে বলে। পুলিশ এর সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন।এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে একটি যুবক শিক্ষার্থীদের উত্যক্ত করে। ওই যুবক পুলিশ হেফাজতে আছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓