1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত ! একদিন পর কমিটি বিলুপ্ত

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক অনিক রায়কে উপজেলার কুড়িয়ানা কবিগুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি কর হয়েছে বলে জানা গেছে। তবে কমিটি অনুমোদনের একদিনের মাথায় তা আবার বিলুপ্ত করা হয়েছে। ছাত্রলীগ সমর্থক থেকে রাতারাতি কলেজ ছাত্রদলের সভাপতির পদ পাওয়া অনিক রায় উপজেলার ব্রাহ্মনকাঠি গ্রামের অনিমেষ রায়ের ছেলে।গত রবিবার (১৬ মার্চ) পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. হাসান আল মামুন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি স্বাক্ষরিত দলীয় প্যাডে অনিক রায়কে সভাপতি করে কলেজ কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে কমিটি ঘোষণার একদিনের মাথায় সোমবার জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদক এক জরুরী সভার মাধ্যমে নবগঠিত ওই কমিটি বিলুপ্ত করেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোল্লা মো. মশিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে কথা বলার জন্য অনিক রায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, কলেজ কমিটি করার পর শুনতে পারি সেই কমিটির সভাপতি নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থক। প্রকৃতপক্ষে ওই ছেলেকে আমি চিনিনা।পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি জানান, আটঘর কুড়িয়ানা একটি হিন্দু অধ্যুষিত এলাকা।কুড়িয়ানা কলেজে ছাত্রদলের সদস্য সংগ্রহ করার পর তাদের ভোটের মাধ্যমে ওই কমিটির অনুমোদন দেয়া হয়েছিল। কমিটি ঘোষণার পর জানতে পারি কমিটির সভাপতি হওয়া অনিক রায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক ছিল। তাই সোমবার জরুরী সভা ডেকে নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓