1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে কাউখালী উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে তাদের সাথে একাকত্বতা প্রকাশ করে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এসএম আহসান কবির, সদস্য সচিব এইচএম দীন মোহাম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন সদস্য সচিব শোয়াইব সিদ্দিক প্রমুখ। এ সময় বক্তারা ফিলিস্তিনের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। এছাড়াও ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি মহাবিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ ও কেন্দ্রীয় ফাজিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓