1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।সোমবার (২১ এপ্রিল) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করে। এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ছাত্র সমাজ চুপ থাকবে না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ভয়াবহ ঘটনার স্বীকার না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু দুষ্কৃতিকারী ঢুকে পড়েছে যারা আমার ভাইকে হত্যা করার সাহস দেখিয়েছে, একটু হাসির কারণে যাকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বাংলার জনগণ শান্তি পাবে না।মানববন্ধনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের বরিশাল বিভাগীয় আহবায়ক ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ , জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাহীন ,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাকিব শেখ, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ জালিস খান সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓